বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উপলক্ষে মুজিবনগর ইউএনওর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উপলক্ষে মুজিবনগর ইউএনওর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন মুজিবনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল শুক্রবার সকাল দশটায় ইউএনও উসমান গনির সভাপতিত্বে তাঁর অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও উসমান গনি বঙ্গবন্ধুর জন্মশতবর্র্ষিকী উদ্যাপন উপলক্ষে সব ধরনের কর্ম-পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং তা লেখনীর মধ্য দিয়ে প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। এ সময় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফি, প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধি হাসান মুস্তাফিজুর রহমান শের খান, মেহেরপুর প্রতিদিন-এর প্রতিনিধি রেজাউল করিম, মেহেরপুরের চোখ-এর প্রতিনিধি সোহাগ মন্ডল এবং দৈনিক অধিকার-এর প্রতিনিধি শাকিল রেজা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সবচেয়ে বড় আকর্ষণ হবে আঁতশবাজি, যা আগামীকাল (আজ) রাত সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)