দামুড়হুদায় জমি মাপার সময় আমিনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-01-11 ইং
দামুড়হুদায় জমি মাপার সময় আমিনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার পুড়াপাড়ায় জমি মাপাকে কেন্দ্র করে আমিন সহকারী আব্দুর রহমানকে (২২) কুপিয়ে জখম করা হয়েছে। জখম আব্দুর রহমান কোষাঘাটা গ্রামের মৃত হারেজ মল্লিকের ছেলে। আব্দুর রহমান দামুড়হুদার চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে পুড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুড়াপাড়া গ্রামের মৃত ভোলাই মণ্ডলের ছেলে ইয়াছিন আলী, তাঁর ছেলে টুকু, ভাই ইসলাম, ভাতিজা আসাদুল ও আশরাফুলের নামে দামুড়হুদা থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে,শুক্রবার আমিন আব্দুল আলিম, শমশের আলী ও সহকারী আমিন আব্দুর রহমান দুপুরে পুড়াপাড়া গ্রামের মুনতাজ আলীর জমি পরিমাপ করছিলেন। পরিমাপের শেষ পর্যায়ে ইয়াছিন আলী ও তাঁর ভাই ইসলামের গোয়াল ঘরের সীমানায় ঢুকে পড়ে। ইয়াছিন আলী ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা ধারালো দাঁ দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে আব্দুর রহমানের বাম হাতে দুটি কোপ লাগলে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় টুকু, ইসলাম, আসাদুল, আশরাফুল আমিন, আব্দুল আলিম ও শমশের আলীকে লাঞ্চিত করা হয়। এ ঘটনার পর আব্দুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)