মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপলোড তারিখঃ 2020-01-10 ইং
মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে স্বপন হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বপন হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর ভাই মিল্টন হোসেন গুরুতর আহত হন। তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, স্বপনের বাড়িতে পানির লাইনের কাজ করেন শামিম ও সাকিব নামের দুই ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের পুড়োপাড়া বাজারে স্বপনের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে শামিম ও সাকিবের বাগবিতণ্ডা হয়। রাত নয়টার দিকে শামিম, সাকিব ও তাঁদের পিতা হামিদ স্বপনকে বাড়ির বাইরে ডেকে নেন। স্বপন রাস্তার ওপর আসা মাত্রই তাঁরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তাঁরা। স্বপনের চিৎকারে তাঁর ভাই মিল্টন বাড়ি থেকে বের হয়ে এসে প্রতিরোধ করতে যান। এ সময় দুই ভাইকে তাঁরা কুপিয়ে ফেলে রেখে যান। ইউপি মেম্বার স্বপন হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর মাথায় ও ঘাড়ে গভীর জখমের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)