শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান শীর্ষক সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2020-01-10 ইং
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান শীর্ষক সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংস্থা আত্মবিশ্বাসের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রূপান্তর ও আত্মবিশ্বাসের আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযানবিষয়ক জেলা অ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, রূপান্তরের কো-অর্ডিনেটর অসীম আনন্দ দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ‘বাংলাদেশে ৯টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে লক্ষ্য করা যায় জানুয়ারি-অক্টোবর (২০১৯) পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৭৬৭ জন শিশু, ধর্ষণ চেষ্টা করা হয়েছে ১৩৫ জন শিশুকে, যৌন সহিংসতার শিকার ৮০টি মেয়ে শিশু ও ২৬টি ছেলে শিশু। চুয়াডাঙ্গার অংশগ্রহণকারীরা সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে যেতে বিগত সময়ে চুয়াডাঙ্গা অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের বিশ্বাস এর সব কার্যক্রমের ফলে সমাজের সহনশীলতা ও অবস্থানে উন্নয়ন ঘটবে। শিশুর ওপর সহিংসতার মাত্রা ধরণের নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ বেড়েছে। চুয়াডাঙ্গা জেলার বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রবণ এলাকা হিসেবে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে, বিধায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান উক্ত বিষয়গুলো গুরুত্ব নিয়ে কাজ করছি আমরা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)