দিনব্যাপী আ.লীগের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2020-01-09 ইং
দিনব্যাপী আ.লীগের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদ্যাপনে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও মুজিববর্ষ উদ্যাপনে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির আহমেদ। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যকরী কমিটির সদস্য অ্যাড. বেলাল হোসেন ও উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজা পারভীন, নুরুন্নাহার কাকলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, শম্পা, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সহসভাপতি আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুবলীগের নেতা আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, টিপু টাইগার, ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল ইসলাম, তারেক, ফিরোজ ও অন্য সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭.১৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অঞ্জলি অর্পণ ও বেলা ২.১৫ মিনিটে দলীয় কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্য যাত্রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)