২ হাজার ২০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

আপলোড তারিখঃ 2020-01-09 ইং
২ হাজার ২০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সরকারিভাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ মৌসুমে জেলার ৪টি উপজেলার চালকল মালিকদের কাছ থেকে ২ হাজার ২০১ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোনো প্রকার খারাপ চাল চালকল মালিকদের কাছ থেকে কেনা হবে না। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক আলী হাসান ও কৃষক প্রতিনিধি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু। এ সময় বক্তব্য দেন জেলা মিল মালিক সমিতির সভাপতি শেখ মো. আবদুল্লাহ, আলমডাঙ্গা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, মিল মালিক আবু বকর সিদ্দিক ও সাধারণ কৃষকদের মধ্যে মহিবুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হুসাইন, দর্শনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান, জীবননগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহমেদ ও সরোজগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আহমদ জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকী। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫৮ জন চালকল মালিকের কাছ থেকে ৪০৩, আলমডাঙ্গা উপজেলার ৪৭ জন চালকল মালিকের কাছ থেকে ৫১৭, দামুড়হুদা উপজেলার ২৮ জন চালকল মালিকের কাছ থেকে ৩১১ ও জীবননগর উপজেলার ৫৬ জন চালকল মালিকের কাছ থেকে ৯৭০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৬ টাকা ও প্রতি মেট্রিক টন ৩৬ হাজার টাকা দরে পরিশোধ করা হবে। চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ বলেন, জীবননগর উপজেলায় ৩টি স্বয়ংক্রিয় চালকল রয়েছে, তা ছাড়া সবই হাস্কিং চালকল। এ কারণে চালকলপ্রতি সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২৭০ মেট্রিক টন পর্যন্ত যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। এগুলো পরিহার না করলে ভালো মানের চাল সরবরাহে সমস্যায় পড়তে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)