আজ পরিবেশিত হবে ভারতের ‘শিকারি’

আপলোড তারিখঃ 2020-01-09 ইং
আজ পরিবেশিত হবে ভারতের ‘শিকারি’ ছবির ক্যাপশন:
অরিন্দম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে অরিন্দম সাংস্কৃতিক উৎসব ২০২০। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ উৎসবে দর্শকের থাকছে উপচে পড়া ভিড়। চুয়াডাঙ্গার মহাউৎসবে রূপ নিয়েছে অরিন্দমের এ সাংস্কৃতিক উৎসব। সন্ধ্যা হলেই দূর-দূরন্ত থেকে মানুষ আসতে শুরু করছে অনুষ্ঠানস্থল চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। উৎসবের দ্বিতীয় দিনে গতকাল বুধবার ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও নাটক। গত বছরের ন্যায় এবারও অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘দৈনিক সময়ের সমীকরণ’। ৬ দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসব চলবে ১২ জানুয়ারী রোববার পর্যন্ত। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা আনন্দধামের পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। পরে সোয়া ছয়টায় ‘বাংলা নাটক: ক্রমবিকাশের ধারায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অরিন্দমের সাবেক সভাপতি ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা অনির্বান থিয়েটারের উপদেষ্টা অ্যাড. শহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা অনির্বান থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। আলোচনা শেষে দর্শনা অনির্বান থিয়েটারের পরিবেশনায় নাটক ‘হিং-টিং-ছট্’ পরিবেশিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগীত শিল্পী হিরণ উর রশিদ শান্ত। আজ বৃহস্পতিবার উৎসবের তৃতীয় দিনে বিকেল সাড়ে পাঁচটায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে কে যে নাচে’, সন্ধ্যা সোয়া ছয়টায় ‘নৃত্যের ছন্দে দুলি আনন্দে’ শীর্ষক আলোচনা সভা ও সন্ধ্যা সাতটায় নাটক ‘শিকারি’ পরিবেশিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)