জেলার ৪৭৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে

আপলোড তারিখঃ 2020-01-09 ইং
জেলার ৪৭৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা মেহেরপুর অফিস: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে এ ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলক কুমার দাস। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন ডা. কে এম ফয়সাল হারুন। সঞ্চালনায় ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা আব্দুস সালাম। আগামী শনিবার দিনব্যাপী জেলার ৪৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী ৫৯ হাজার ৬৭৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভাপতির বক্তব্যে ডা. অলোক কুমার দাস বলেন, এক সময় ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুরা রাতকানা রোগে আক্রান্ত হতো। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর সেটা অনেকটা নিরাময় সম্ভব হয়েছে। তবে কোনো অসুস্থ ও চার মাসের মধ্যে কেউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে তাকে পুনরায় খাওয়ানো যাবে না। মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)