এতিম শিশুদের শীতবস্ত্র দিলেন মেহেরপুর ডিসি

আপলোড তারিখঃ 2020-01-08 ইং
এতিম শিশুদের শীতবস্ত্র দিলেন মেহেরপুর ডিসি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পৃথক স্থানে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক কম্বল বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে তিন শতাধিক নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ব্যাংক কর্মকর্তারা হাসপাতাল এলাকা, বড় বাজার, একাডেমি মোড়, রেলস্টেশন ও রেললাইন সংলগ্ন বস্তির অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। এরা কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক এ বি এম আহসানুল কবীর, ব্যাংক কর্মকর্তা এস এম আশরাফুল আলম, আব্দুল হালিম, কনিকা সিডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা। আলমডাঙ্গা: চুয়াডাঙ্গা কুয়েত প্রবাসী যুবকল্যাণ সংস্থার উদ্যোগে আলমডাঙ্গার ১৫টি ইউনিয়নে ৪৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের চুয়াডাঙ্গা কুয়েত প্রবাসী যুবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল আলীর নিজ বাসভবন থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল আলীর পিতা হানেফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম দিপু মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আলী ও সাধারণ সম্পাদক জয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজাউল হক। জীবননগর: জীবননগরে শিশুদের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, সমবায় অফিসার মতেহার হোসেন, সমাজসেবা অফিসার মাসুদুর রহমান প্রমুখ। মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মেহেরপুরের এতিম শিশুসহ বিভিন্ন মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত উপহার সামগ্রী তুলে দেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি। একই সময় মেহেরপুর জেলার তিনটি উপজেলায় সাত শতাধিক এতিম শিশুসহ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)