ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ২০ গ্রাম হেরোইনসহ ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহারুল ইসলাম ওরফে মাইকেল সেই সঙ্গে বজলুর রহমান ও ফিকির শেখ নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটক মাইকেল স্টেডিয়াম পাড়ার কুবাত আলীর ছেলে, বজলুর রহমান সদর উপজেলার শালিকা গ্রামের মিকাইল হোসেনের ছেলে ও ফিকির সদর উপজেলার রাইপুর গ্রামের বাহাদুর শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।
