ভারতীয় গরু ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-08 ইং
ভারতীয় গরু ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে এ গরু ও মদ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধনিস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৮/৬-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা মাঠ নামক স্থান হতে ১টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)