মেহেরপুরে পুলিশের অভিযানে মূল্যবান মূর্তি ও অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-07 ইং
মেহেরপুরে পুলিশের অভিযানে মূল্যবান মূর্তি ও অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বিশেষ অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার পুলিশ মূল্যবান মূর্তি এবং অস্ত্র উদ্ধার করেছে। গত রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি মূর্তি এবং ওয়ান শুটারগান উদ্ধার করে। মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, রাতে বিশেষ সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি এবং ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রায় ২০ কেজি ওজনের মূর্তিটির একটি হাত এবং একটি পা ভাঙা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)