বৈডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2020-01-07 ইং
বৈডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা বাজারে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যানের চালক শাহিন মিয়ার (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহিন মিয়া ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় পাখিভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বৈডাঙ্গা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে পড়ে যান শাহিন মিয়া। এ সময় স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর রেফার্ড করেন। পরে ফরিদপুরে নেওয়ার পথে শাহিন মিয়ার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী শাহিনের অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোকলেচুর রহমান জানান, ‘ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম এবং আলমসাধু ও পাখিভ্যান আমাদের হেফাজতে আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)