ছবির ক্যাপশন:
হারদী ইউনিয়ন আ.লীগের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক এবং ওয়ার্ড কমিটিদের সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে হারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কেশবপুর স্কুলমাঠে এ সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান ওল্টু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আপনারা যারা সংগঠনের দায়িত্ব পেয়েছেন, তাঁদের প্রথম কাজ সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করা। আপনারা যারা তৃণমূলের নেতৃত্ব দেন, তাঁরাই দলের প্রাণ। আপনারা দলকে সুসংগঠিত করতে পারলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। মাহফুজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইনাল হক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. আসাবুল হক ঠান্ডু, সহসভাপতি হারদি, লাল মোহাম্মদ, মো. মুনসুর আলী (চেঙ্গিস) ও হারদী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারন সম্পাদকরা। পরে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতারা।
