বেগমপুর প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2020-01-07 ইং
বেগমপুর প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে শীতবস্ত্র ও স্কুলড্রেস পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টায় বেগমপুর বুদ্ধি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাদের মধ্যে এ শীতবস্ত্র ও স্কুলড্রেস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্বাছ আলী, বেগমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আহারন নেছা, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক চিত্রার নির্বাহী সম্পাদক ও স্কুল কমিটির সাংগঠনিক সচিব শামীম হোসেন মিজি, সভাপতি আলতাফ হোসেন, আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন গাড্ডু, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ পরবর্তী স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্কুলের সাংগঠনিক সচিব শামীম হোসেন মিজি লেন, ‘এখন প্রতিবন্ধীদের আর প্রতিবন্ধী বলা যাবে না। তাদেরকে বলতে হবে বিশেষ শিশু। কারণ, তারাও আমাদের মতো মানুষ। আমাদের কোনো কাজ বা কথায় তারা যেন আমাদের থেকে নিজেদের ভিন্ন না ভাবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন. ‘তীব্র শীতে আমার কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুলড্রেস ও শীতবস্ত্র তুলে দিতে পেরেছি, এতে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)