চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন

আপলোড তারিখঃ 2020-01-06 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবক নির্বাচন পরিচালনা পরিষদকে নির্বাচনী তফসিল ঘোষণাসহ ১০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয় গত ২৯ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন অর্থ সম্পাদক পদে মনোনয়নপত্র একজনও পেশ না করায় পদটি শূন্য হয়ে থাকে। শূন্য পদটি পূর্ণ করার লক্ষ্যে গতকাল অনুষ্ঠিত কার্যকরী কমিটির বৈঠকে বিষদ আলোচনা করা হয়। সবার মতামতের পরিপ্রেক্ষিতে অর্থ সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, এ নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দুটি কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা ব্যতীত বাকি সদস্যরা এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ভোট দেবেন ক্লাবের সব ভোটার। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। আলোচ্যসূচি ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষদে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ৩১ জানুয়ারি চড়ূইভাতি এবং চলতি মাসেই অভিষেকসহ শপথ গ্রহণের সিদ্ধান্ত অন্যতম। বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একই উপকমিটিও গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)