মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2020-01-06 ইং
মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে আকস্মিকভাবে অভিযান চলিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ওই অভিযান চালানো হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেহেরপুর রেজিস্ট্রি অফিস এবং জেলা আইনজীবী সমিতি অফিসের আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে এ অভিযান চালানো হয়। দুটি দলে বিভক্ত হয়ে মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে সহকারী কমিশনারগণ এ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় মেহেরপুর সদর থানার পুলিশ এবং র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে সহযোগিতা করে। মেহেরপুরে নকল স্ট্যাম্প বিক্রি করে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মো. আতাউল গনির নির্দেশে রেিিজস্ট্র অফিসসহ আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে অভিযান চালানো হয়। এদিকে, অভিযান শুরু হওয়ার পরপরই কয়েকজন স্ট্যাম্প বিক্রেতা তাঁদের দোকান বন্ধ করে পালিয়ে যান। অভিযানে কয়েকটি স্থান থেকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বেশ কিছু নমুনা স্ট্যাম্প জব্দ করা হয় এবং রেজিস্ট্রার খাতার ফটোকপি সংগ্রহ করা হয়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, আরিফা আক্তার, মিনহাজুল ইসলাম, মহিদুল হক, মিথিলা দাস, মাহমুদুল হাসান, নিরুপমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)