সরকারি সফরে মালয়েশিয়া ও ফিলিপাইনে মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2020-01-06 ইং
সরকারি সফরে মালয়েশিয়া ও ফিলিপাইনে মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: সরকারি সফরে মালয়েশিয়া এবং ফিলিপাইন গেলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। ‘নগর স্যানিটেশন ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণের সর্বশেষ বিকাশ’ শীর্ষক বৈদেশিক এক্সপোঞ্জার ভিজিট প্রোগ্রামে অংশ নিতে গতকাল রোববার রাত সাড়ে আটটায় ঢাকা ত্যাগ করেন তিনি। এতে দেশের চারটি পৌরসভার মেয়র, দুইজন পৌর কাউন্সিলর, একজন পৌর নির্বাহী প্রকৌশলী, একজন পৌর সচিব এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও একই প্রকল্পের একজন সহকারী প্রকৌশলীসহ সর্বমোট ১০ জন অংশগ্রহণ করবেন। আজ সোমবার ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি বুধবার শেষ হবে ১০ দিনব্যাপী এই ভিজিট প্রোগ্রাম। এদিকে, ‘নগর স্যানিটেশন ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণের সর্বশেষ বিকাশ’ শীর্ষক বৈদেশিক এক্সপোঞ্জার ভিজিট প্রোগ্রামে মনোনীত হওয়ায় মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা পৌরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি পৌর নাগরিকসহ সবার নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)