সভাপতি আসিফ করিম ও সম্পাদক কুতুব উদ্দীন

আপলোড তারিখঃ 2020-01-06 ইং
সভাপতি আসিফ করিম ও সম্পাদক কুতুব উদ্দীন ছবির ক্যাপশন:
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মো. আদিব হোসেন (আসিফ করিম) ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. কুতুব উদ্দীন আহমেদ। আগামী এক বছরের জন্য আসিফ করিমকে সভাপতি ও কুতুব উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল রোববার মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, এর আগে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির সভাপতি কুদরত-ই-খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ছিলেন। কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে গত ২২ জুলাই বিলুপ্ত করা হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)