দামুড়হুদায় ভিটামিন-এ ক্যা¤েপইন উপলক্ষে অবহিতকরণ সভা

আপলোড তারিখঃ 2020-01-06 ইং
দামুড়হুদায় ভিটামিন-এ ক্যা¤েপইন উপলক্ষে অবহিতকরণ সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা শুভ। উল্লেখ্য, আগামী শনিবার দামুড়হুদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২৮৭ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৮৫৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)