২০৫ পিচ ইয়াবাসহ বুইচিতলার আকিবুল আটক

আপলোড তারিখঃ 2020-01-05 ইং
২০৫ পিচ ইয়াবাসহ বুইচিতলার আকিবুল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার হরিশচন্দ্রপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ আকিবুল ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আকিবুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের ইস্রাাফিল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে হরিশচন্দ্রপুর ক্যানালের ধারে পাকা রাস্তার ওপর আকিবুল ইসলাম নামের এক যুবকের দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবাসহ তাঁকে আটক করেন তাঁরা। পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী আকিবুল দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)