মেহেরপুরে নির্যাতনের শিকার বাড়িতে জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2020-01-05 ইং
মেহেরপুরে নির্যাতনের শিকার বাড়িতে জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে এক শিশু নির্যাতিত হওয়ার ঘটনায় জেলা প্রশাসক গেলেন ওই শিশুর বাড়িতে। প্রতিবেশী এক চাচীর দ্বারা ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু নির্যাতিত হওয়ার ঘটনায় ওই শিশুর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আতাউল গনি ওই শিশুর বাড়িতে যান। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মেহেরপুর শহরের পণ্ডেরঘাট পাড়া এলাকার মহাসিনের মেয়ে তাসমিনকে ( ১২) তারই প্রতিবেশী এক চাচী নির্যাতন করেন। নির্যাতিতা তাসমিন সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির বাসভবনে হাজির হন। জেলা প্রশাসককে তাসমিন সব ঘটনা খুলে বলেন। জেলা প্রশাসক অভিযুক্ত চাচীকেও ডাকেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, কোনো কারণেই শিশুদের নির্যাতন করা যাবে না, এমনকি বকাবকিও করা যাবে না। তিনি আরও বলেন, আবারও যদি ওই শিশুকে বকাবকি কিম্বা নির্যাতন করা হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেন জেলা প্রশাসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)