ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলা পরিষদ কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব খাত থেকে বিভিন্ন ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে চেক বতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদের অডিটরিয়ামে এই চেক বিতরণ করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, জেলা পরিষদের কাউন্সিলর ইজাজুল হক, আশরাফুল ইসলাম ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রায় ৬০ লাখ টাকার বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এ সময় বলেন, তাঁর দপ্তরে শত ভাগ স্বচ্ছ ও জবাবদিহিতা আনা হয়েছে। ননজুডিশিয়াল স্ট্যাম্প ব্যতিত কেউ বাড়তি টাকা চাইলে তাঁকে বলবেন।
