সম্রাট সভাপতি ও জুয়েল সম্পাদক

আপলোড তারিখঃ 2020-01-04 ইং
সম্রাট সভাপতি ও জুয়েল সম্পাদক ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাজার গোপালপুর হাইস্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক উজ্জ্বল হোসেন ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মধুহাটি ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। আলোচনা সভা শেষে ভোটারদের সর্বসম্মতিক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে আলমগীর আজাদ সম্রাট ও সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন জুয়েলকে নির্বাচিত করা হয়। রাতে অধিবেশন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)