প্রাথমিক অনুমোদন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নয়

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
প্রাথমিক অনুমোদন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নয় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত অনুমতি ছাড়া যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাথমিক অনুমোদন না থাকলে পাঠদানের অনুমোদন ও স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা যাবে না। শুধু স্থাপনের অনুমতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের অনুমতি দেয়ার বিধান থাকার বিষয়টি স্পষ্ট করে গত বুধবার (১ জানুয়ারি) বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য উদ্যোক্তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থাপনের অনুমতি না নিয়েই পাঠদানের অনুমতির জন্য আবেদন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কুল, কলেজ, মাদরাসা স্থাপন, চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা-১৯৯৭’ অনুযায়ী স্থাপনের অনুমতি ছাড়া পাঠদানের অনুমতির আবেদন করায় তা নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থাপনের অনুমতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠদানের অনুমতি দেয়ার বিধান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নীতিমালায় অনুচ্ছেদ নম্বর ৪ এর (৩) (৪) ও (৬) অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রাথমিক অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান স্থাপন বা চালু করা যাবে না। স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে হলেও শর্ত পালন করে পাঠদানের অনুমতির জন্য আবেদন করতে হবে। বর্তমানে ১৯৯৭ সালের জারি করা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, চালুকরণ ও স্বীকৃতি প্রদানের নীতিমালা কার্যকর আছে। ২০১৭ সালের শেষে নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগেই সরকারের অনুমতি নেয়ার বিধান রাখা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)