সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসতে হবে ছবির ক্যাপশন:
মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালন, চুয়াডাঙ্গার আলোচনায় এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: ‘সোনার বাংলায় মুজিববর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা আয়োজন করা হয়। ‘সোনার বাংলায় মুজিববর্ষে সমাজকল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হন অতিথি ও অংশগ্রহণকারীরা। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী, প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। সভায় দেশ সেবায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু ও বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন শাবু। সমাজসেবা কর্মকর্তার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মিলন আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, ঐশি সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোকনুজ্জামান রোকন প্রমুখ। এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সামাজ কল্যাণ এগিয়ে চল।’ জীবননগর: ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এ প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মতেহার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। মেহেরপুর: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে শহরের ওয়াপদা সড়ক থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে সরকারি শিশু পরিবারে গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক শহীদ সাদেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, পলাশিপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। মুজিবনগর: ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এ স্লোগানে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবা অফিসের আয়োজনে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমুখ র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রবের উপস্থাপনায় উপজেলা পরিষদের মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী: মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। সমাজসেবা কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন। ঝিনাইদহ: ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গত বুধবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাজসেবা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সেলিম রেজা, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বেসরকারি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, সমাজসেবার সেবা আরও সহজতর করতে তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)