মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির আহ্বান

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ। সভায় বক্তারা, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা চালানোর আহ্বান জানান। এর আগে মাদকের বিরুদ্ধে একমত পোষণ করে সবাই শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জীবননগর: জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালাল। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সব শিক্ষার্থীদের ‘মাদককে না’ বলে শপথ পাঠ করান। অনুষ্ঠাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত, শপথ গ্রহণ, শান্তির প্রতীক কবুতর উড়ানো ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ স্লোগানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদ মাঈনুদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সদর থানার ওসি শাহ্ দারা খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। এরপরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দিন প্রমুখ। ঝিনাইদহ: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু প্রেরণা-৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেখান থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পাঁয়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজিজুল হক, অগ্রণীমুক্ত স্কাউট গ্রুপের সদস্য, কারারক্ষী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)