ভারতীয় রুপার গহনা, গরুসহ মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
ভারতীয় রুপার গহনা, গরুসহ মাদক উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় রুপার গহনা, গরুসহ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা দূর্গাপুর কাব্বার মোড় নামক স্থান থেকে ১১ কেজি ৫৪৪ গ্রাম (৯৯০ ভরি) ভারতীয় রুপার গহনা, ১টি আলমসাধুসহ রফিকুল ইসলাম (৩৮) নামের একজনকে আটক করেন। আটক হওয়া রফিকুল দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের জয়নাল সরদারের ছেলে। উদ্ধার হওয়া ভারতীয় রুপার গহনা ও আলমসাধুর আনুমানিক মুল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা মালামালসহ আসামিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আসলাম উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া সীমান্তের মেইন পিলার ৮১ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া মাঠ থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপর দিকে, গত বুধবার বেলা দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্য দিকে, গত বুধবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধনিস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মমিন উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের মাঠ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)