মুজিববর্ষ উদ্যাপনের লক্ষে মুজিবনগরে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
মুজিববর্ষ উদ্যাপনের লক্ষে মুজিবনগরে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করার লক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁটটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের সব ক্ষণ গণনা যন্ত্রের উদ্বোধন করবেন। এদিকে, মুজিবর্ষ সুন্দরভাবে সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উদ্যাপনের লক্ষে উপজেলা পরিষদের মিলনয়াতনে এক প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনী এসব কর্মসূচির বিষয় উপস্থিত সবার সামনে তুলে ধরেন। সবাই কর্মসূচির বিষয়ে বিভিন্ন ধরনের মতামত দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘মুজিববর্ষ উদ্যাপনের লক্ষে আমরা ইতিমধ্যে ক্ষণ গণনা যন্ত্র স্থাপন করেছি। এ ছাড়া আজ (গতকাল) সকালে পরিষ্কার-পরিচ্ছন অভিযানের কার্যক্রম শুরু করে দিয়েছি। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাকে জানি শীর্ষক কুইজ প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)