মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে মেহেরপুর জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিওর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনসহ মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজের চৌকস সদস্যরা সেখানে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মণ্ডল এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)