ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, ছাত্রদল নেতা বাবলু রহমান বাবলু, সাইদুর রহমান সাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মিলু। বক্তারা, তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্তি করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)