দামুুড়হুদার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার ও বিস্কুট বিতরণ

আপলোড তারিখঃ 2020-01-03 ইং
দামুুড়হুদার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সোয়েটার ও বিস্কুট বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট ও সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে দামুড়হুদা দারুস সুন্নাহ মাদ্রাসা, দশমী কবরস্থান এতিমখানা ও উজিরপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব বিস্কুট ও সোয়েটার বিতরণ করা হয়। জানা যায়, প্রধানমন্ত্রীর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন ও সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষাথীদের মধ্যে ৪ শ প্যাকেট হরলিক্স বিস্কুট ও ৬০টি সোয়েটার বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ন থেকে বরাদ্দ এসেছে মাদ্রাসার ও এতিম শিশুদের মধ্যে সোয়েটার ও উন্নতমানের হরলিক্স বিস্কুট দেওয়ার জন্য। তাই দামুড়হুদা উপজেলার তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৪ শ প্যাকেট বিস্কুট ও ৬০টি সোয়েটার বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)