চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হবেন অ্যাডভোকেট পলাশ

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হবেন অ্যাডভোকেট পলাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হবেন অ্যাডভোকেট মনিরুল হাসান পলাশ। এ উপলক্ষে তিনি গত মঙ্গলবার বিকেলে শহরের আরামপাড়ায় পৌর এলাকার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। হাজি মো. গোলাম শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মনিরুল হাসান পলাশ। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পৌরবাসীর সব প্রকার সমস্যা সমাধানে আমি জনগণের চাকর হিসেবে কাজ করব। আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করলে পৌরসভার সুবিধাবঞ্চিত নাগরিকের অধিকার আদায়ে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন মালেক সরকার, রমজান আলী রুমা, মো. সেণ্টু মাস্টার, বেল্টু আলী, জামাত আলী, ফিরোজ আলী, বাবলু, আমজাদ, আসলাম আলী প্রমুখ। উল্লেখ্য, অ্যাডভোকেট মনিরুল হাসান পলাশ চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম দাউদ হোসেনের ছেলে ও ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এবং চুয়াডাঙ্গা পৌরসভার ১নং প্যানেল মেয়র সদ্য প্রয়াত একরামুল হক মুক্তার ছোট ভাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)