ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ভোটার তালিকার হালনাগাদের খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করা হবে বলে এক প্রজ্ঞাপণে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ও ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও আইনটির সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশননের পক্ষ থেকে জানান হয়। গতকাল বুধবার ইসি মাঠ প্রশাসনেও এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। ইসির সহকারী সচিব মোশাররফ হোসেনের সই করা চিঠিটি জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কাল বৃহষ্পতিবার ২ জানুয়ারী ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও আগামী ২০ জানুয়ারি ভোটার তালিকার খসড়া সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনও স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে। এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, খসড়া তালিকায় কোনও নাগরিকের তথ্যে কোনও ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে খসড়া তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। তারা পরবর্তী ৭ দিনের মধ্যে তা সমাধান করবে। প্রসঙ্গত, ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ও ৩০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তবে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ বছর ১ মার্চ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান। এ-সংক্রান্ত আইন সংশোধন করার কথাও জানান তিনি। তবে এখনও আইনে সংশোধনী আনার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জানা গেছে, সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসি জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের বেশি নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে। ইসির তথ্যমতে, বর্তমানে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)