আলমডাঙ্গায় মোবাইল চুরির সময় চোর আটক

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
আলমডাঙ্গায় মোবাইল চুরির সময় চোর আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মা ক্লিনিক থেকে মোবাইল চুরি করে পালানোর সময় সাঈদ (৫৫) নামের এক মাদকসেবীকে আটক করেছে এলাকাবাসী। মোবাইল উদ্ধার করে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার রাধিকাগঞ্জ এলাকার শাহ আলমের ছেলে হারুন-অর-রশিদ সাঈদ একজন চিহ্নিত মাদকসেবী। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বসবাস করে চুরি-ছিনতাই করে মাদক সেবন করতেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে সাঈদ আলমডাঙ্গার পশুহাট রোডে অবস্থিত মা ক্লিনিকে রোগী দেখার নাম করে দোতলায় ওঠেন। এ সময় ক্লিনিকের নার্সের ব্যাগে থাকা দুটি মোবাইল চুরি করে পালানোর সময় নার্স টের পেয়ে চিৎকার দিলে লোকজন তাঁকে ধরে মারপিট করে মোবাইল দুটি উদ্ধার করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কেউ অভিযোগ না করায় ও তাঁর কিডনির সমস্যা থাকার কথা বলায় তাঁর ছেলের জিম্মায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)