দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পৌরসভার সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছয়জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় তিনি বলেন, ‘শরীরের কোনো অংশ অকেজো থাকলে যেমন একজন মানুষ অসম্পূর্ণ, তেমনই সমাজের কেউ পিছিয়ে থাকলে সমাজ তথা দেশ অসম্পূর্ণ। কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই পুরুষদের মতো নারীরাও কর্মঠ হবে, আত্মনির্ভরশীল হয়ে নিজেকে প্রমাণ করবে। তাই চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এর আগে তাদেরকে চারমাস মেয়াদী সেলাই ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকন, কাউন্সিলর সুলতানারা রত্না, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা শেখ মাস্তার, শাহিনা আক্তার, শেফালি খাতুন, নাজরিন পারভীন, পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)