পৌর পরিষদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
পৌর পরিষদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের মধ্যে ফুলেল শুভেচ্ছা নিয়ে প্রেসক্লাবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে পুরো পৌর পরিষদ উপস্থিত হয়ে নতুন কমিটিকে স্বাগত জানান। এ সময় তাৎক্ষণিক সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথির আসন গ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন পৌর পরিষদের সব কাউন্সিলর। পৌর মেয়র নবনির্বাচিত কমিটি দুটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়েই শুধু শুভেচ্ছা জানাননি, তিনি মিষ্টিমুখ করান উপস্থিত নেতৃবৃন্দকে। এ সময় পৌর মেয়র বলেন, ‘উন্নয়ন তরান্বিত করতে হলে দরকার সম্মিলিত প্রচেষ্টা। চুয়াডাঙ্গায় কর্মরত সব সাংবাদিক ও আঞ্চলিকসহ স্থানীয় পত্র-পত্রিকাগুলোর সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাই সেই শুরু থেকেই পৌর পরিষদের সব প্রকার কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পৌরসভার উন্নয়নের ধারাকে গতিশীল করতে সহায়তা করে চলেছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নের গতি আরও বাড়বে বলেই আমাদের বিশ্বাস। পৌরসভার সঙ্গে যেমন রয়েছে প্রেসক্লাব, তেমনই এই ক্লাবের সঙ্গেও রয়েছে পৌরসভা। সাংবাদিকতা মহান পেশা। সংবাদপত্রকে যেমন বলা হয় সমাজের আয়না বা দর্পণ, তেমনই সাংবাদিকরা সমাজের বিবেক। বিবেকবানদের দুটি সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণের শুভক্ষণে পৌর পরিষদকে সঙ্গে নিয়ে উপস্থিত হতে পেরে সত্যিই গর্বিত।’ পৌর মেয়রের সঙ্গে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনা বেগম, শেফালী বেগম, পৌর কাউন্সিলর রেজাউল করিম খোকন, নাজনিন পারভিন মলি, সিরাজুল ইসলাম মনি, মানোয়ার হোসেন মানু, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাংবাদিক সমিতির সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়সভা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পুননির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দপ্তর সম্পাদক রিফাত রহমান দায়িত্বভার হস্তান্তর করলে গ্রহণ করেন নবনির্বাচিত দপ্তর সম্পাদক এম এ হাশেম। একই সময়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের বিদায়ী সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি দায়িত্বভার হস্তান্তর করেন। গ্রহণ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন উভয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যদের মধ্যে অনেকে। দায়িত্বভার গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আগামী দিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যক্রমকে সম্মিলিত প্রচেষ্টায় আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি তাঁর বক্তব্যে ক্লাবের সব সদস্যকে প্রেসক্লাবে নিয়মিত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘সবাইকে পাশে পেলে নতুন কমিটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পাবে বলেই আমার বিশ্বাস।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)