চুয়াডাঙ্গায় সড়ক দুর্ড়টনায় আহত ইউনিয়ন বিএনপির সভাপতিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা শরীফ

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ড়টনায় আহত ইউনিয়ন বিএনপির সভাপতিকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া (৪৮) আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিলন মিয়া গিরিশনগর গ্রামের মাঝেরপাড়ার মৃত ওয়াজেল মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল বিকেলে মিলন মিয়া নিজ মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে তাঁর ডান পা গুরুতর জখম হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা প্রাদান করা হয়। মিলন মিয়ার পায়ের জখম গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল সন্ধ্যাই মিলন মিয়ার পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এদিকে, গতকাল বিকেলেই আহত মিলন মিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফসহ দলীয় নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)