ঝিনাইদহের মেয়ে এশার বিয়ে, বর সোহাগ

আপলোড তারিখঃ 2020-01-02 ইং
ঝিনাইদহের মেয়ে এশার বিয়ে, বর সোহাগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বর্তমান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা এবং জেলা জজ আদালতের পিপি অ্যাড. ইসমাইল হোসেনের মেয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইশরাত জাহান এশার বিয়ে হচ্ছে। পাত্র ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোহাগ ও এশার পরিবারের সদস্যরা। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে সাইফুর রহমান সোহাগ লিখেন, ‘আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২০ ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২০।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)