বাংলাদেশি টাকা ভারতে পাচারের সময় আটক ১

আপলোড তারিখঃ 2020-01-01 ইং
বাংলাদেশি টাকা ভারতে পাচারের সময় আটক ১ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশি টাকা ভারতে পাচারের সময় বিজিবির হাতে আটক হয়েছেন আমজাদ হোসেন নামের এক টাকা পাচারকারী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন তেঁতলিয়া গ্রামের জাহাবক্স মল্লিকের ছেলে। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক কামরুল হাসান গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৫৮ বিজিবির অধীনস্ত কুসুমপুর বিওপির টহলদল গোপন সূত্রে খবর পেয়ে বৃত্তিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৩৮ হাজার ৫ শ টাকাসহ তাঁকে হাতেনাতে আটক করেন। আটক আসামিকে নগদ টাকা, মোবাইল, সিম কার্ডসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)