জেএসসিতে পাস করেছে স্বর্ণকন্যা ইতি খাতুন

আপলোড তারিখঃ 2020-01-01 ইং
জেএসসিতে পাস করেছে স্বর্ণকন্যা ইতি খাতুন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এস এ গেমসে স্বর্ণজয়ী, চুয়াডাঙ্গার কৃতী সন্তান তীরন্দাজ ইতি খাতুন। তিনি এ বছর চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা। তিনি জানান, ইতি খাতুন সফলতার সঙ্গে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদিকে, ফল প্রকাশের পর ইতির পরিবারের লোকজনকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। মেয়েকে মিষ্টিমুখ করান বাবা ইবাদত আলী ও মা আলিয়া বেগমসহ পরিবারের লোকজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্খীরা। নিজের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ইতি খাতুন বলেন, ‘নিয়মিত প্র্যাকটিস আর এস এ গেমসের প্রস্তুতি নিয়ে পরীক্ষার আগে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। এর মধ্যে খুব কম সময় পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়েছে। আশানুরূপ ফল পেয়েছি। এতেই আমি খুশি। কারণ খেলাধুলার পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)