দামুড়হুদায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মধ্যে কস্বল বিতরণ করলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-01-01 ইং
দামুড়হুদায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মধ্যে কস্বল বিতরণ করলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের উদ্যোগে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কস্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দামুড়হুদা মডেল থানা চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার ১ শ জন হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে এসপি জাহিদ কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল মো. আবু রাসেল, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা, সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সিনিয়র সংবাদিক জেড আলমসহ দামুড়হুদা মডেল থানার বিভিন্ন পদের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)