আলমডাঙ্গায় স্কাউটিং-বিষয়ক ওরিয়েন্টশন কোর্স

আপলোড তারিখঃ 2020-01-01 ইং
আলমডাঙ্গায় স্কাউটিং-বিষয়ক ওরিয়েন্টশন কোর্স ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৩৮৯/৯০তম কাব স্কাউটিং-বিষয়ক ইউনিট লিডার ওরিয়েন্টশন কোর্স প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, কোর্স পরিচালক আখতারুজ্জামান, আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) মনোয়ার আহম্মদ, আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্কাউটস আলমডাঙ্গা উপজেলার সম্পাদক নুরুল ইসলাম। বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সম্পাদক আব্দুল হান্নান, এএলটি কামরুন্নাহার, ওবাইদুল হক, দামুড়হুদা উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু তালেব, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম, সহকারী শিক্ষক রিজভী, আব্দুল মজিদ, আশাবুল হক, রহমতুল্লা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)