ছোট পরিসরে উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2020-01-01 ইং
ছোট পরিসরে উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান ছবির ক্যাপশন:
দর্শনায় প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে আলী মুনছুর বাবু দর্শনা অফিস: দর্শনায় প্রতিবন্ধীদের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে বাছাইকৃত প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন ও সিট-কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজি ওফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি তক্কেল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। প্রধান অতিথির বক্তব্যে আলী মুনছুর বাবু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো টেকসই উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। তেমনই মৌচাক সংস্থা ছোট পরিসরে টেকসই উন্নয়নে কাজ করছে। ছোট ছোট টেকসই উন্নয়ন এক দিন দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠবে। তিনি দেশের উন্নয়নে প্রতিটি ঘরে ঘরে ছোট পরিসরে উন্নয়নে কাজ করার প্রতি সবাইকে আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ তমছের আলী, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, মোজাহারু লাসলাম ও আব্দুর রফিক কাবি। মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাঞ্চ ম্যানেজার বুলবুল ইসলাম। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জিল্লুর রহমান, সেলিম আহম্মেদ, আব্দুল্লাহ আল-মামুন, বিলাল হোসেন ও লাকি খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার হিসাবরক্ষক রাজু আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)