ঢাকায় রেডক্রিসেন্ট সোসাইটির সভায় শাহান ও টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-12-31 ইং
ঢাকায় রেডক্রিসেন্ট সোসাইটির সভায় শাহান ও টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ৪৭তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুই দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা রাজধানী ঢাকার মাহাখালীতে সম্পন্ন হয়। সভায় স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মুদাচ্ছির রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট থেকে বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম সাহান এবং কার্যনির্বাহী সদস্য ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দুই দিনব্যাপী ৪৭তম বার্ষিক সাধারণ সভা গত রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল গোল্ডেন ইন-এ সারা দেশ থেকে রেডক্রিসেন্ট ইউনিটের ডেলিগেটদের সম্মানে আয়োজিত প্রীতিমিলন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি অডিটোরিয়ামে ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মুদাচ্ছির রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবে মিল্লাত এমপি ও ট্রেজারার হেলাল উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়। খুলনা বিভাগ থেকে বোর্ড মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহী বিভাগ থেকে বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)