মা-বাবাকে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে

আপলোড তারিখঃ 2019-12-31 ইং
মা-বাবাকে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ছয়ঘরিয়ায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মাওদুদ আহমেদ। অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কোথাও বাচ্চাদের কোনো অনুষ্ঠান থাকলে আমি সে অনুষ্ঠানে অবশ্যই যাওয়ার চেষ্টা করি। কারণ, আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। মা-বাবাকে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের সন্তানদের স্বপ্ন দেখাতে শেখাতে হাবে। মাদক থেকে দূরে রাখতে হবে। নিজ দেশের প্রতি দায়িত্বের কথা জানাতে হবে। কোমলমতি শিশুদের সঙ্গে এত সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্য।’ এ সময় তিনি গ্রামের কৃতী সন্তান সংবর্ধিত ডা. শামীম কবিরকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু ও সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক। অনুষ্ঠানে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রামের কৃতী সন্তান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবিরের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, ডা. শামীম কবির গ্রামের নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখেন। এমনকি ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন মেধাবী শির্ক্ষাথীকে উপবৃত্তিসহ বিদ্যালয়ের সামনে একটি ফুলের বাগান ও লোহার গ্রিল তৈরি করে দিয়েছেন। অনুষ্ঠানের একপর্যায়ে ছয়ঘরিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের শেষে বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)