ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
কেন্দ্র ঘোষিত ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচির পালনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার অঙ্গিকারে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনিপর সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও আব্দুর রশিদ প্রমুখ। এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নেতা এম এ কে খায়রুল বাশার, শহিদুল ইসলাম, শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা তোজাম্মেল হোসেন, ইদ্রিস আলী দেওয়ান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ. আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, আরজুল্লাহ মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি ফজলু খান, হাবিব ইকবাল, আবু ইউসুফ মিরন, হাফিজুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, জেলা যুবদলের সভাপিত জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন, সিনিয়র সহসভাপতি মাসুদ কলিন ডন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
