একে অপরের বিরুদ্ধে কুৎসা না রটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন

আপলোড তারিখঃ 2019-12-31 ইং
একে অপরের বিরুদ্ধে কুৎসা না রটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন ছবির ক্যাপশন:
জামজামি ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় এমপি ছেলুন বলেন, ‘আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন নৌকার ঘাটি বলে পরিচিত। তাই একে অপরের বিরুদ্ধে কুৎসা না রটিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আগামীতে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করতে হবে। আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নবীন, প্রবীণদের সমম্বয়ে কাজ করছেন। প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের পর ১০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে।’ সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, রেজাউল হক তবা, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, সম্পাদক রাহাব আলী, ডেভিড মেম্বার, রিপন শাহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ড সভাপতি হয়েছেন আলী আকবর কবেন শাহ, সম্পাদক ইছাহাক আলী; ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, সম্পাদক রইছ উদ্দিন মোল্লা; ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইজাল উদ্দিন, সম্পাদক হামেদ আলী; ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হামেদ আলী, সম্পাদক নিজাম উদ্দিন; ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন আলী, সম্পাদক আতিয়ার রহমান; ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, সম্পাদক মোক্তার হোসেন; ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মামুদ রানা, সম্পাদক রিয়াজুল ইসলাম; ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আরোজ আলী, সম্পাদক নুরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি লাল্টু রহমান, সম্পাদক আতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)