ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে সামনে বকুলতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর ডিগ্রি কলেজর উপাধ্যক্ষ নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাসাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। এ ছাড়াও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, আন্দুলবাড়ীয়া অবসরপ্রাপ্ত সহকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান।
স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান মিয়া, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, যুবলীগনেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, খান তারিক মাহমুদ, শেখ রেজা, নাজের আলী, আক্তারুল ইসলাম ইকবাল, শেখ সামাদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে মঞ্চ মাতিয়ে তোলেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ চুয়াডাঙ্গার সংগীতশিল্পী হিরন-উর-রশিদ শান্ত। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বিপাশা, বদরুজ্জামান লাল্টু, সাগর, কণ্ঠশিল্পী তিথী, শরিফ আহমেদ, ফজলু ফকির ও আব্দুল মান্নান প্রমুখ।
