ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দুর্নীতি, মাদক ও মজুতদারের বিরুদ্ধে চলমান অভিযানের সঙ্গে একাত্বতা’ শীর্ষক আলোচনা সভা ও শপথ গ্রহণ করেছে মুজিবনগর উপজেলা কৃষক লীগ। গতকাল সোমবার বিকেলে কেদারগঞ্জ বাজারে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে নিয়ে শপথ পাঠ করান ১৯৭১ সালের ১৭ এপ্রিল অনুষ্ঠানের পবিত্র কোরআন পাঠকারী বাকের আলী মাস্টার। এর আগে একই মঞ্চে উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি। জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার লিখন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় কৃষক লীগের উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
